ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পাবনায় চরমপন্থি নেতাকে জবাই করে হত্যা

পাবনা সাঁথিয়া উপজেলায় বাকুল ইসলাম (৪৫) নামের চরমপন্থি দলের সাবেক এক নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকুল ইসলাম রাউতি গ্রামের রওশন আলীর ছেলে। 


রাতে ঘোড়ার গাড়িতে স্থানীয় জালাল মাস্টারের ধান নিয়ে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত বিষয় জানা যাবে  বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান

ads
ads
ads

Our Facebook Page

↑